- - -

“জিহাদিরা হিন্দুশূন‍্য করতে চায় তাদের জিহাদিস্তান” বাংলাদেশকে কটাক্ষ লেখিকা তসলিমার 

Print News

” জিহাদিরা হিন্দুশূন‍্য করতে চায় তাদের জিহাদিস্তান” বাংলাদেশকে কটাক্ষ লেখিকা তসলিমার

 

” জিহাদিরা হিন্দুশূন‍্য করতে চায় তাদের জিহাদিস্তান। তারা তাদের লক্ষ‍্যে কাজ করছে।” বাংলাদেশকে কটাক্ষ করলেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। তিনি তাঁর এক্সবার্তায় লিখেছেন, ” চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর পক্ষে দাঁড়ানোর জন্য বাংলাদেশে কোনও আইনজীবী নেই। এই বাক‍্যটিই জিহাদিস্তানের হিন্দু বিদ্বেষ বোঝার জন‍্য যথেষ্ট। চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবীকে মেরে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। আর কেউ যেন চিন্ময় কৃষ্ণ দাসকে ডিফেন্ড না করে সেই ব‍্যবস্থা নেওয়া হয়েছে। চিন্ময়ের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, সব মিথ‍্যে। চিন্ময়কে জেলে রাখার উদ্দেশ্য, চিন্ময়ের মানবাধিকার লংঘন করার উদ্দেশ্য, হিন্দু জাগরণকে নস‍্যাৎ করা।”

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa