- - -

জিনার আগুন

Print News

জিনার আগুন

মো তারেকুর রহমান

 

পথ হারায় যখন নফসের ডাক,
আলোর বদলে আঁধার লাগে ভালো,
তখনই শয়তান দেয় সুপ্ত ফাঁদ,
আর জিনার পথ খোলে চুপিচালো।

চোখে চোখে খেলা, মনে মনে ছল,
হালকা হাসি, দৃষ্টি ভুলায় বল।
একটু স্পর্শ, একটুখানি ছায়া—
তাতেই হারায় কত জীবনের মায়া।

জিনা শুধু শরীরের এক ব্যথা নয়,
এ এক আগুন, যা পোড়ায় অন্তর।
পাপের সেই ছায়ায় হারায় শান্তি,
আল্লাহর রহমত হয় না আর অন্তর।

কুরআন বলে, “তোমরা জিনার ধারে যেও না”,
সেই ধারে গিয়েই কত জীবন হানা।
জিনা আনে লাঞ্ছনা, কাঁদায় মা-বাবা,
পাপে জড়ানো হৃদয় পায় না চাওয়া।

হায়! কত কিশোর হারায় এই পথে,
কত মেয়ে চোখের পানি ফেলে রাতে।
সুন্দর ছিল জীবন, ছিল ইমান,
জিনার ছোবলে গেল সব প্রাণ।

তবু ফিরে এসো, আল্লাহর দরজায়,
তিনি ক্ষমাশীল, করুণা যার চাহনায়।
তাওবা করো আজ, ভেঙে ফেলো পাপের বন্ধন,
তুমি পারো, যদি চাও, নতুন হোক জীবন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa