- - -

জামিন পেলেন সাবেক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মোঃ মাহবুব আলী

Print News

জামিন পেলেন সাবেক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মোঃ মাহবুব আলী

 

হবিগঞ্জের মাধবপুর উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র -জনতার আন্দোলনে হামলা ভাংচুরের মামলায় সাবেক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলীকে জামিন দিয়েছেন আদালত । মঙ্গলবার ( ২২ অক্টোবর ) তার জামিন মঞ্জুর করেন হবিগঞ্জের জেলা ও দায়রা জজ হাসানুল ইসলাম এর আদালতে ।
বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এডভোকেট মোঃ সালেহ উদ্দিন আহমেদ এ প্রতিনিধিকে জানান , মাধবপুর থানায় করা একটি মারামারি মামলায় পুলিশ রিপোর্ট পর্যন্ত তার জামিন দেওয়া হয়েছে । আদালত সূত্রে জানা যায় , বৈষম্য বিরোধী ছাত্র – জনতার আন্দোলন চলাকালে হবিগঞ্জের মাধবপুরে শিক্ষার্থীদের ওপর হামলা , গাড়িতে আগুন , সড়ক ও জনপথের ডাকবাংলায় আগুন সহ বিভিন্ন অপরাধে সাবেক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মোঃ মাহবুব আলীকে প্রধান আসামী করে ১৯ সেপ্টেম্বর থানায় একটি মামলা হয় । মাধবপুর উপজেলা যুবদলের সাবেক ক্রীড়া সম্পাদক আমিনুর রহমান বাদী হয়ে এ মামলা করেন । মামলায় সাবেক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী ছাড়া ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান মোঃ আতিকুর রহমান আতিক , সাবেক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলীর সাবেক এপিএস মোছাব্বির হোসেন বেলাল সহ ৪৬ জনের নাম উল্লেখ করা হয় ।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa