- - -

জামালপুরে কেন্দুয়ায় দেহ ব্যবসায়ী পরিবারকে অন্যত্র সরিয়ে দিতে এলাকাবাসীর মানববন্ধন

Print News

জামালপুরে কেন্দুয়ায় দেহ ব্যবসায়ী পরিবারকে অন্যত্র সরিয়ে দিতে এলাকাবাসীর মানববন্ধন

জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের কেন্দুয়া কালিবাড়ী বাজারের পশ্চিম পাশে দেহ ব্যবসায়ী কমলা ও তার পরিবারকে অন্যত্র সরিয়ে দিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
সোমবার (১৬অক্টোবর) সকালে জামালপুর- সরিষাবাড়ি মেইড রোড়ে এলাকাবাসী এ মানববন্ধনের আয়োজন করেন।
মানববন্ধনে দেহ ব্যবসায়ী পরিবারকে প্রশ্রয় দাতাদের বিচারের দাবি জানানো হয়।
জানা যায়, ওই এলাকার ভিক্ষোক রবিজল গংদের দখলকৃত জমি জোর পুর্বক দখল করে দেহ ব্যবসায়ী কমলাদের ঘর তুলে দেন শাহীন গংরা।
সে মতে কমলাসহ তার পরিবার প্রায় ৫ বছর ধরে উক্ত যায়গায় বসবাস করে আসতেছে। বসবাসকারী ঘরেই কমলা তার স্বামী আখের আলীর সহযোগিতায় দেহ ব্যবসা পরিচালনা করে আসতেছে।
গত ১২ অক্টোবর রাতে দেহ ব্যবসা পরিচালনার সময় কমলার নিজ ঘরেই আপত্তিকর অবস্থায় তাকে ও আরও তিনজনসহ আটক করে এলাকাবাসী। পরে পুলিশ তাদের থানায় নিয়ে যথাযথ আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করেন।
ওই ঘটনার ৪ দিন পর স্থানীয় এলাকাবাসী কমলাসহ তার পরিবারকে ওই এলাকা থেকে অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য মানববন্ধন করেন।
তবে ওই জমি শাহীনের স্ত্রী খালেদার নামে সরকারিভাবে পত্তন নেওয়া আছে বলে জানান শাহীনের পরিবার।
মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য মিলনসহ অনেকেই।
কেন্দুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম খান সোহেল বলেন, আপত্তিকর অবস্থায় আটকের পর পুলিশ তাদের গ্রেফতার করে নিয়ে যায়। এলাকার সম্মান রক্ষায় এলাকাবাসী মানববন্ধন করেছে এবং আমি তাদের অন্যত্র সরে যেতে বলেছি।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa