- - -

জাফলং গড়ে ওঠা অবৈধ দোকান উচ্ছেদ করলেন নির্বাহী কর্মকর্তা

Print News

জাফলং গড়ে ওঠা অবৈধ দোকান উচ্ছেদ করলেন নির্বাহী কর্মকর্তা

 

সিলেটর গোয়াইনঘাট উপজেলার জাফলং বাজারে
বাস স্ট্যান্ড এর যাত্রী ছাউনি দখল করে গরে উঠা দোকান উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে উচ্ছেদ অভিযানের মধ্য দিয়ে যাত্রীছাউনি দখলমুক্ত করে জনগণের জন্য উন্মুক্ত করে দেন গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদুল ইসলাম।
উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট থানার এএসআই সাদ্দাম হোসেন ও স্থানীয় ইউপি সদস্য ফখরুল ইসলামসহ স্থানীয় এলাকাবাসী।উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম জানান, জাফলং বাজার বাস স্ট্যান্ডের পাবলিক যাত্রী ছাউনির জায়গা দখল করে দোকান নির্মাণ করা হয়েছিল। এটা ঠিক হয়নি। উচ্ছেদ অভিযানের মাধ্যমে উপজেলা প্রশাসনের উদ্যোগে ও থানা পুলিশের সহায়তায় জনস্বার্থে দীর্ঘদিনের ভোগান্তি জাফলং যাত্রী ছাউনিকে অপদখল মুক্ত করে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। জনকল্যাণে গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে যাত্রী ছাউনির আধুনিকায়ন করা হবে।
অভিযান শেষে জাফলং বাস স্ট্যান্ড সংলগ্ন জায়গার জলাবদ্ধতা নিরসনে ও জনদুর্ভোগ লাঘবে ড্রেনেজ ব্যবস্থা সংস্কার করার নিমিত্তে সরেজমিন পরিদর্শন করে ইউএনও মোঃ তৌহিদুল ইসলাম।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa