- - -

জান্নাত স্টোরে’ টিকেট নেই…

Print News

‘জান্নাত স্টোরে’ টিকেট নেই…

‘জান্নাত স্টোরে’ খুঁজে দেখলাম আপাতত জান্নাতের টিকেট নেই ! ‘দেদার বিক্রি বাট্টা শেষে সর্বস্বান্ত হওয়া টিকেট বিক্রেতারা কয়জন শেষ পর্যন্ত জামানত হারান, তা’ই দেখবার জন্য জাতিকে অপেক্ষা করতে হবে ‘ বলেছেন দোকানটির নৈমিত্তিক এক গ্রাহক।
তবে এর ব্যত্যয় ঘটলে তা হবে ভোটের আগের দিনের ‘সান্ধ্যকালীন মিশনের সফলতা’, এমনই আখ্যায়িত করে জাতীয় স্বার্থে সবাইকে সজাগ সতর্ক থাকতে হবে। রাজনৈতিক আবহাওয়া কেন্দ্রের বিশেষ পূর্বাভাস বার্তায় একথা বলেছেন মুক্তিযুদ্ধের পক্ষের অন্ধ এক সমর্ৎক।
উল্লেখ্য, ভোটের আগের দিনে সান্ধ্যকালে শুরু হওয়া জালিয়াতি প্রচেষ্টাকে বাদ দিলে দেশের প্রায় অর্ধেক মানুষের মতামতকে উপেক্ষা করে পূর্ব লক্ষ্যমাত্রা অনুযায়ী ‘৫১শতাংশ মানুষের’ নির্বাচন মোটামুটি শান্তিপূর্ণ’ হয়েছে।
তবে এই ভোটের বিশেষত্ব হলো প্রথমবারের মতো কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দিয়েছেন অসংখ্য মানুষ।
নতুন ভোটারদের মধ্যে কৈশোর উত্তীর্ণ যারা ভোটকেন্দ্রে গিয়েছেন, তাদের মধ্যে ছিল উদ্দীপনা।
সমানে আতঙ্কও ছিল সনাতনী সম্প্রদায় এবং নারী ভোটারদের মধ্যে। ভোটের একদিন পরে ‘পয়লা ফাগুন’ নব বসন্ত দিনে কিংবা ‘ভ্যালেন্টাইন ডে’তে শাড়ি পড়বেন, না আবায়া, তা নিয়ে উৎকণ্ঠায় নারী ভোটাররা। তবে বিএনপির এগিয়ে থাকার আভাসে অনেকটা স্বস্তি মিলছে নারীদের।
বাকিটা এখনো পর্যবেক্ষণের বিষয়।
ভোট গণনা চলছে….

— রিয়াজ হায়দার চৌধুরী
১৯:০৯ ( ১২/০২/২০২৬)

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa