- - -

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়ার সমাধিতে বিএনপি নেতা আলমগীর হোসেনের শ্রদ্ধা নিবেদন

img 20261107 wa0202
Print News

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়ার সমাধিতে বিএনপি নেতা আলমগীর হোসেনের শ্রদ্ধা নিবেদন

 

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন পোমরা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ আলমগীর হোসেন।

শনিবার (৭ নভেম্বর) রাঙ্গুনিয়ার জিয়ানগরস্থ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে তিনি এ শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ নীরবতা পালন করেন তিনি। পরে জিয়ারত ও বিশেষ মোনাজাতের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর আত্মার মাগফিরাত কামনা করেন।

এ ছাড়া দেশের গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে নিহত নেতাকর্মীসহ বিভিন্ন সময়ে রাজনৈতিক সহিংসতার শিকার সকল শহীদের আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়।

এ সময় মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, “১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ দিন। ঐতিহাসিক এই ঘটনার মধ্য দিয়ে দেশের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা, জাতীয় ঐক্য ও বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর রাজনৈতিক দর্শন ও দেশপ্রেম আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।”

তিনি আরও বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের মূল চেতনা ধারণ করে দেশ, জনগণ ও গণতন্ত্রের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানুষের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও দেশপ্রেমকে ধারণ করে তৃণমূল পর্যায়ে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

শ্রদ্ধা নিবেদন, জিয়ারত ও দোয়া অনুষ্ঠানে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa