- - -

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় মতবিনিময় সভা অনুষ্ঠিত

Print News

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় মতবিনিময় সভা অনুষ্ঠিত

 

 

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার (২ মে) সন্ধ্যা ৭টায় গোলাপগঞ্জ পৌরসভা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভার সূচনা হয় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে, যা করেন জাকির আহমেদ।
সভায় সভাপতিত্ব করেন এনসিপি সিলেট জেলা সংগঠক শেখ জাবেদ আহমেদ এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন আবুল মনসুর চৌধুরী ও সায়েক আহমদ চৌধুরী।

প্রধান অতিথি হিসেবে সভায় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক অর্পিতা শ্যামা দেব এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ।

সভায় শহীদ কামরুল ইসলাম পাবেলের পিতা রফিক উদ্দিন, শহীদ গৌছ উদ্দিনের ভাই আবুল কালাম, আহত প্রতিনিধি রুমন আহমেদ সহ জেলা ও উপজেলা পর্যায়ের এনসিপি নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।

এ সময় বক্তারা জাতীয় রাজনীতির বর্তমান প্রেক্ষাপট, গোলাপগঞ্জে সংগঠনের গঠনমূলক কার্যক্রম এবং আগামী দিনের সাংগঠনিক লক্ষ্য নিয়ে আলোচনা করেন। সভাটি ছিল প্রাণবন্ত, উদ্দীপনাময় এবং আগামীর রাজনীতিতে এনসিপির দৃঢ় অবস্থানকে আরও সুসংহত করার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa