- - -

জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৪ পালিত 

Print News

জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৪ পালিত

 

জাতীয় আইনগত সহায়তা দিবস আজ। নানা আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লা জেলায় পালিত হলো দিনটি। এ উপলক্ষ্যে জেলা লিগ্যাল এইড কমিটি, কুমিল্লা আয়োজনে আদালত প্রাঙ্গণে বর্ণাঢ্য র‍্যালি, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন পার্কিংয়ে লিগ্যাল এইড ফেয়ার, জেলা জজ আদালত প্রাঙ্গণে দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দিবসটি উদ্‌যাপন উপলক্ষ্যে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালি, অংশগ্রহণ করেন কুমিল্লা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব আব্দুল মান্নান বিপিএম (বার) মহোদয়। র‍্যালিতে অংশগ্রহণ শেষে তিনি লিগ্যাল এইড মেলা উদ্বোধনে অংশগ্রহণ করেন , কুমিল্লা জেলা পুলিশের স্টল সহ বিভিন্ন স্টল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে জেলা লিগ্যাল এইড কমিটি এবং জেলা ও দায়রা জজ (ভারপ্রাপ্ত) , কুমিল্লা জনাব নাসরিন জাহান এর সভাপতিত্বে জেলা জজ আদালত প্রাঙ্গণে অনুষ্ঠিত জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৪ এর তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় অংশগ্রহণ করেন তিনি।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa