- - -

জলপাইগুড়িতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় ২ কলেজ ছাত্রের মৃত্যু 

Print News

জলপাইগুড়িতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় ২ কলেজ ছাত্রের মৃত্যু

 

শনিবার ( ৭ ফেব্রুয়ারী ) সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনায় ২ কলেজ ছাত্রের মৃত্যুর চাঞ্চল্যকর খবর পাওয়া গেছে। জানা যায়, ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার অন্তগর্ত আমবাড়ি- হাতিমোড় রাজ্য সড়কের তুঁতবাগান এলাকায়। স্থানীয় সূত্রে প্রকাশ, আমবাড়ির দিক থেকে একটি মোটরবাইকে ৩ যুবক হাতিমোড়ের দিকে যাচ্ছিলো। সেই সময় তুঁতবাগান এলাকায় একটি বড় কনটেনারের সঙ্গে তাদের বাইকের সংঘর্ষ হয়। অভিযোগ, কনটেনারটি ঘোরাতে গিয়ে ফেঁসে যাওয়ায় রাত থেকেই রাস্তার বেশ খানিকটা অংশ জুড়ে দাঁড়িয়েছিল। সকালে ঘন কুয়াশার কারণে বাইক চালক গাড়িটিকে দেখতে না পাওয়াতেই দুর্ঘটনাটি ঘটে বলে স্থানীয়দের অনুমান। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ যুবকের। গুরুতর আহত হন অপর এক যুবক। মৃতদের নাম কর্ণ দেব মন্ডল, মগড়াডাঙির ডাঙ্গাপাড়ার বাসিন্দা ও শুভাশিস ওঁরাও, আমবাড়ির বাসিন্দা। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রাজগঞ্জ থানার পুলিশ। গোটা ঘটনার তদন্তে নেমেছে রাজগঞ্জ থানার পুলিশ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa