
জলপাইগুড়িতে গরু আনতে গিয়ে ধর্ষণের শিকার গৃহবধূ
তিস্তা নদীর চরে গরু আনতে গিয়ে ধর্ষণের শিকার হলেন এক গৃহবধূ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়িতে। স্থানীয় সূত্রে প্রকাশ, জলপাইগুড়ি কোতোয়ালি থানার অন্তগর্ত এলাকার বাসিন্দা এক গৃহবধূ বুধবার (১৮ ফেব্রুয়ারী ) বিকেলে তিস্তা নদীর চরে গরু আনতে গিয়েছিলেন।
অভিযোগ, সেই সময় নির্জনতার সুযোগ নিয়ে প্রতিবেশী এক যুবক তাকে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা ছড়ায়। পরিবারের পক্ষ থেকে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। এদিন রাতে অভিযুক্ত যুবকের মাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়। মূল অভিযুক্ত এখনও পলাতক। তার খোঁজে চলছে তল্লাশি অভিযান।
![]()









