- - -

জম্মু- কাশ্মীরে ভেঙে পড়ল নির্মীয়মান ব্রিজ, ৫ জনের মৃত্যুর আশংকা

Print News

জম্মু- কাশ্মীরে ভেঙে পড়ল নির্মীয়মান ব্রিজ, ৫ জনের মৃত্যুর আশংকা

 

জম্মু ও কাশ্মীরে ভয়াবহ দুর্ঘটনা। নির্মীয়মান ব্রিজ ভেঙে ধ্বংস স্তূপের নিচে আটকে পড়লেন বহু শ্রমিক। শুক্রবার (১ মে) এই দুর্ঘটনা ঘটেছে জম্মুর বানতালাব এলাকায়। আটকে পড়া শ্রমিকদের উদ্ধার করতে জোরকদমে শুরু হয়েছে উদ্ধার কাজ। ঘটনার জেরে ৪ থেকে ৫ জন শ্রমিকের মৃত্যু হয়েছে বলে আশংকা করা হচ্ছে। স্থানীয় সূত্রে প্রকাশ, প্রতিদিনের ন্যায় শুক্রবার (১ মে) ও ব্রিজ নির্মাণের কাজ চলছিল। তখনই কোনওভাবে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ব্রিজটি। যারা কাজ করছিলেন তাদের অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যান। অনুমান করা হচ্ছে, ৫ থেকে ৭ জন নিচে আটকে রয়েছেন। প্রশাসনের তরফে জানানো হয়েছে, নিচে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারের কাজ শুরু করেছে। একাধিক বুলডোজারের সাহায্যে চলছে ধ্বংসস্তূপ সরানোর প্রক্রিয়া, উদ্ধার কাজে নেমেছে সেনাবাহিনী ও।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa