- - -

জমি দখলের অভিযোগ অসত্য ! এবার গগৈয়ের বিরুদ্ধে ৫০০ কোটি টাকার মানহানি মামলা করলেন হিমন্ত 

Print News

জমি দখলের অভিযোগ অসত্য ! এবার গগৈয়ের বিরুদ্ধে ৫০০ কোটি টাকার মানহানি মামলা করলেন হিমন্ত

 

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বনাম কংগ্রেস সাংসদ গৌরব দ্বৈরথ অব্যাহত। এবার গৌরবের বিরুদ্ধে ৫০০ কোটি টাকার মানহানি মামলা করলেন আসামের মুখ্যমন্ত্রী। শুধু একা গৌরব নন, জিতেন্দ্র সিংহ এবং ভুপেশ বাঘেল এই দুই প্রবীণ কংগ্রেস নেতার বিরুদ্ধে একই মামলা করেছেন হিমন্ত। আসামের মুখ্যমন্ত্রীর দাবি, তাঁর বিরুদ্ধে অসত্য, খারাপ এবং মানহানিকর অভিযোগ করেছেন গৌরবেরা। গত সপ্তাহে কংগ্রেস সাংসদ সাংবাদিক বৈঠকে দাবি করেছিলেন, একটি তদন্তে দেখা গিয়েছে, আসাম জুড়ে প্রায় ১২ হাজার বিঘা জমি হিমন্ত এবং তাঁর পরিবারের সদস্যেরা দখল করে রেখেছেন। সেই অভিযোগ প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায়। সাংবাদিক বৈঠকের কয়েক ঘন্টা পরই হিমন্ত দাবি করেন, তাঁর বিরুদ্ধে কোনও প্রমান ছাড়াই এই সব অভিযোগ করা হয়েছে। তখনই মানহানি মামলার হুশিয়ার দিয়েছিলেন হিমন্ত। তিনি সেই সময় এও জানিয়েছিলেন, তিনি গান্ধী পরিবারের দাসদের প্রচার, রাজনৈতিক নাটকে ভয় পাননি। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারী ) মানহানি মামলা দায়ের পর এক্স হ্যান্ডেলে পোস্ট করে বিষয়টি জানিয়েছেন হিমন্ত। তিনি লেখেন, ” আমি কংগ্রেস নেতা জিতেন্দ্র সিংহ, ভুপেশ বাঘেল এবং গৌরব গগৈয়ের বিরুদ্ধে ৫০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে একটি মানহানি মামলা দায়ের করেছে। কারণ, তাঁরা সাংবাদিক বৈঠকে আমার বিরুদ্ধে মিথ্যা, বিদ্বেষপূর্ণ এবং মানহানিকর অভিযোগ করেছেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa