
জননেতা এম এ ওহাব এর স্মরণ সভা ২০ নভেম্বর
চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, বর্ষিয়ান রাজনীতিবিদ, সাবেক এমপি, বীর মুক্তিযোদ্ধা এম এ ওহাব এর ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও মুক্তিযোদ্ধা সম্মাননা আগামী ২০ নভেম্বর সোমবার বিকাল চারটায় নগরের চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সমাজবিজ্ঞানী অধ্যাপক ড অনুপম সেন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান আতা। প্রধান আলোচক থাকবেন চট্টগ্রাম -১০ আসনের সাংসদ আলহাজ্ব মো মহিউদ্দিন বাচ্চু।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় যুব লীগের সাবেক উপ অর্থ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি
এডভোকেট মো : ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট মো মুজিবুল হক, হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যান
এস এম রাশেদুল আলম, চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দা রাজিয়া মোস্তফা, জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর সভাপতি হাবিবুর রহমান হাবিব।
সংগঠনের সিনিয়র সহ সভাপতি
মো: জসিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় বীর মুক্তিযোদ্ধা এম এ ওহাব এমপি স্মারক সম্মাননা পাচ্ছেন – বীর মুক্তিযোদ্ধা মঈন উদ্দীন খান বাদল ( মরণোত্তর)
সাবেক এমপি ও বর্ষিয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা শেখ মো: দেলোয়ার ( মরণোত্তর)
সাবেক সদস্য, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো মঈনুদ্দিন সহ সভাপতি, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ , বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মো ফখরুদ্দিন চৌধুরী সহ সভাপতি, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ,
বীর গেরিলা মুক্তিযোদ্ধা ফজল আহমেদ সাবেক যুগ্ম পরিচালক, বাংলাদেশ ব্যাংক।
সভায় সংগঠনের সকল কর্মকর্তা ও সদস্যদের এবং সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক স ম জিয়াউর রহমান, অনুষ্ঠান উদযাপন পরিষদের সমন্বয়কারী বীর মুক্তিযোদ্ধা লিয়াকত হোসেন ও ইন্জিনিয়ার মোহাম্মদ এমরান।
![]()









