- - -

জগন্নাথপুরে রানীগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি গ্রেফতার

Print News

জগন্নাথপুরে রানীগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি গ্রেফতার

 

সুনামগঞ্জের জগন্নাথপুরে পুলিশের বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী ছাত্রলীগ জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি শহিদুল ইসলাম (৩৭) কে বিকাল ৩ টায় গ্রেপ্তার করা হয়েছে। উপজেলা সদর বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, শহিদুল ইসলাম রানীগঞ্জ ইউনিয়নের ইছগাও গ্রামের নজুরুল ইসলামের পুত্র।

আজ ০৩ অক্টোবর রবিবার শহিদুল ইসলাম কে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান আকন্দ এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এলাকায় বিশৃঙ্খলা ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী ছাত্রলীগের এই সদস্যদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে থানায় মামলা করেছে। নাশকতা এড়াতে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa