
জগন্নাথপুরে মার্কেটের তালা ভেঙে ৩ দোকানে টাকাসহ মোবাইল ফোন চুরি
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরশহরে আবু তাহের কমপ্লেক্সে ৩ টি দোকানে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। এতে চোরেরা নগদ টাকা ও প্রায় ৮০ লাখ টাকার মোবাইল ফোন বিভিন্ন সামগ্রী নিয়ে যায়। গতকাল সোমবার দিবাগত রাত ১৮ ফেব্রুয়ারী ২টার পর এ চুরির ঘটনা ঘটে।
মার্কেটের একাধিক ব্যবসায়ী জানান, চুরেরা মার্কটের তালা ভেঙে এস এ টেলিকমের ১ নম্বর ও ২ নম্বর দোকানের ৮লাখ ৭৫ হাজার টাকা ও ৩ লাখ টাকার মোবাইল ফোন, রাফি টেলিকমের নগদ ৩লাখ ও ২৮টি আই ফোন এবং অন্যান্য ৫০ টি মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়।
জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছেন।
রাফি টেলিকমের মালিক শেখ কামরান মিয়া জানান, অজ্ঞাত চুরেরা আমার দুটি দোকান থকে নগদ টাকা ও বিভিন্ন রকম মোবাইল ফোন নিয়ে যায়। এই চুরির ঘটনায় আমাদের ৩টি দোকানের প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় জগন্নাথপুর থানায় অজ্ঞাতনামা চুরদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি।
এ বিষয়ে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভুইয়া বলেন,সিসিটিভির ক্যামেরা ফুটেজ পর্যবেক্ষন করা হয়েছে। চুরির ঘটনায় জড়িতদের সনাক্ত করতে কাজ চলছে।
![]()









