- - -

ছাত্র-ছাত্রীদেরকে মোবাইলে অশক্তি থেকে বেরিয়ে পড়ালেখা, খেলাধুলা ও সংস্কৃতিতে মনোযোগী হতে হবে – ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ

Print News

ছাত্র-ছাত্রীদেরকে মোবাইলে অশক্তি থেকে বেরিয়ে পড়ালেখা, খেলাধুলা ও সংস্কৃতিতে মনোযোগী হতে হবে – ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ

৮নং শুলক বহর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদের উদ্যোগে শোলক বহরের পিলখানা এলাকায় সাধারণ ছাত্র ছাত্রীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এ সময় তিনি বলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সর্বপ্রথম ১৯৯১ সালে জনগণের ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে শিক্ষার সমৃদ্ধি বিস্তারে ছাত্র-ছাত্রীদের ফ্রি পড়ালেখার ব্যবস্থা গ্রহণ করে। তার ধারাবাহিকতায় আমাদের নারীদের শিক্ষার প্রসার ঘটেছে। গ্রামগঞ্জে ও প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার মান বাড়াতে হলে পরিবার ও শিক্ষকদেরকেই এগিয়ে আসতে হবে। আজকাল ছেলেমেয়েরা মোবাইলে বেশি কি আসক্তি হয়ে পড়েছে তাদেরকে পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক অঙ্গনে সম্পৃক্ত করতে হবে। তাহলেই আমাদের ছেলেমেয়েদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করা সম্ভব। সমাজে বিত্তবানরা প্রতিবেশী গরীব মেধাবী ছাত্রদের পাশে দাঁড়ালে সহযোগিতা করলে তাহলেই তাদের পক্ষে উচ্চশিক্ষা গ্রহণ সম্ভব। বিত্তবানদেরকে গরিব মেধাবী ছাত্র-ছাত্রীদেরকে সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার আহবান জানান। যে সামগ্রী বিতরণ পূর্ব আলোচনা সভায় পিলখানা মহল্লা কমিটির সাধারণ সম্পাদক পাঁচলাইশ থানা বিএনপি নেতা মোহাম্মদ আলম এর সভাপতিত্বে মহানগর যুবদলের সাবেক সহ সম্পাদক হামিদুল হক চৌধুরী সঞ্চালনায় বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল নেতা জাবেদ সাফায়াত সুবহান, আব্দুল কাদের,সাজ্জাদ চৌধুরী নাজিমুদ্দিন মিন্টু,জহিরুল ইসলাম জনি ,মোহাম্মদ বেলাল,মোহাম্মদ সাইফুল আলম, মোহাম্মদ নাসির, মোহাম্মদ মহিউদ্দিন গাজী প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় অভিভাবকদের উপস্থিতিতে ৫০ জন ছাত্র-ছাত্রীদের শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa