- - -

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেফতার-০১

Print News

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেফতার-০১

 

মৌলভীবাজার জেলার মাননীয় পুলিশ সুপার জনাব এম, কে, এইচ জাহাঙ্গীর হোসেন মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় ও সহকারী পুলিশ সুপার, শ্রীমঙ্গল সার্কেল জনাব আনিসুর রহমান মহোদয়ের তদারকীতে এবং অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) জনাব মোঃ আমিনুল ইসলাম সাহেব এর নেতৃত্বে ২৮ সেপ্টেম্বর ২০২৪ খ্রিঃ তারিখে মামলার তদন্তকারী অফিসার এসআই(নিরস্ত্র)/সজীব চৌধুরী সঙ্গীয় ফোর্সহ অভিযান পরিচালনা করিয়া শ্রীমঙ্গল থানাধীন কলেজ রোড এলাকা হইতে শ্রীমঙ্গল থানার মামলা নং-৩০(০৯)২৪ এর এজাহারনামীয় আসামী গোপেন্দ্র চন্দ্র শর্মা (৪২), পিতা-মৃত শ্যামা চরন শর্মা, স্থায়ী গ্রাম-রাকি, ১০নং মিরাশী ইউপি, থানা-চুনারুঘাট, জেলা-হবিগঞ্জ; বর্তমানে সাং-কলেজ রোড, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার‘কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামী কোচিং এ ছাত্রীদের পড়ানোর আড়ালে দীর্ঘদিন থেকে ছাত্রীদের যৌন হয়রানী করিয়া আসিতেছিল। গ্রেফতারকৃত আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa