- - -

ছাতক উপজেলা নাগরিক তথ্য অধিকার ফোরামের কমিটি অনুমোদন

ছাতক উপজেলা নাগরিক তথ্য অধিকার ফোরামের কমিটি অনুমোদন

ছাতক উপজেলা নাগরিক তথ্য অধিকার ফোরামের ১৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) নাগরিক তথ্য অধিকার ফোরাম সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি মো. মুজাহিদুল ইসলাম মজনু ও সাধারণ সম্পাদক মো. ওবায়দুল হক মিলনের স্বাক্ষরে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত কমিটিতে হাফিজ উদ্দিন ছাদিককে সভাপতি এবং উজ্জীবক সুজন তালুকদারকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন-
সহ-সভাপতি ওবায়দুল হক নাইম ও মেহেদি হাসান নিরব, যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুর রহমান, সাংগঠনিক সম্পাদক জুবায়েদ আহমেদ, দপ্তর সম্পাদক কয়েছ আহমদ, আইন ও অধিকার বিষয়ক সম্পাদক কে এম এ বাসিত, অর্থ সম্পাদক ছদরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক জামিল হোসেন, প্রশিক্ষণ ও সচেতনতা বিষয়ক সম্পাদক সোয়েব আহমদ, তথ্য সম্পাদক মোদাচ্ছির আলী।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন জুয়েল আহমদ, সায়মন আহমদ ও নাছির আহমদ রাজু তালুকদার।

নতুন কমিটির নেতৃবৃন্দ তথ্য অধিকার আইন ২০০৯-এর যথাযথ প্রয়োগ, সরকারি সেবা ও তথ্যপ্রাপ্তির ক্ষেত্রে নাগরিকদের সচেতনতা বৃদ্ধি এবং আইনসম্মতভাবে তথ্য পাওয়ার অধিকার প্রতিষ্ঠায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa