- - -

ছাতকে ২০০ বৃক্ষ রোপণ ও বিতরণ করেছে হাওর ও নদী রক্ষা আন্দোলন

Print News

ছাতকে ২০০ বৃক্ষ রোপণ ও বিতরণ করেছে হাওর ও নদী রক্ষা আন্দোলন

সবুজ বাঁচলে আমরা বাঁচি, সবুজে বাঁচুক আগামী প্রজন্ম’
এই স্লোগানকে সামনে রেখে ছাতকে হাওর ও নদী রক্ষা আন্দোলনের উদ্যোগে দেশীয় ফলজ, বনজ ও ঔষধি গাছের ২০০টি চারা রোপণ ও বিতরণ করা হয়েছে।

পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্যে গত বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল থেকে দিনব্যাপী ছাতক উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে এসব গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়।

পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রোপণের জন্যও গাছের চারা বিতরণ করা হয়। এর অংশ হিসেবে হাওর ও নদী রক্ষা আন্দোলন ছাতক উপজেলা আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ গোবিন্দগঞ্জ পয়েন্ট এলাকার গোবিন্দগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বৃক্ষরোপণ ও চারা বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন হাওর ও নদী রক্ষা আন্দোলন ছাতক উপজেলা আহ্বায়ক দিলোয়ার হোসেন, সদস্য সচিব উজ্জীবক সুজন তালুকদার, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, সদস্য আব্দুল্লাহ আল মামুন তালুকদার, ইকবাল হোসেন, রাজিকুল ইসলাম, জামিল হোসেন, দিলোয়ার হোসেন জয়, কয়েছ আহমদ সহ সংগঠনের নেতৃবৃন্দ।

সংগঠনের নেতৃবৃন্দ বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপণের বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও বস বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সবাইকে বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি রোপণ করা গাছের পরিচর্যা করতে হবে। বৃক্ষ রোপণ কর্মসূচি শেষে পুর্নাঙ্গ কমিটি গঠনের লক্ষে ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa