
ছাতকে মেম্বার পদপ্রার্থী হিসেবে সমর্থন ও দোয়া চেয়েছেন যুবলীগের অর্থ সম্পাদক
সুনামগঞ্জের ছাতক উপজেলার ১১ নং সৈদেরগাঁও ইউপি উপ-নির্বাচনে সমর্থন ও দোয়া প্রত্যাশী ইউপি মেম্বার পদপ্রার্থী উপজেলা যুবলীগের অর্থ সম্পাদক লোকমান হোসেন। নিজের প্রার্থিতা জানান দিয়ে তিনি উপজেলার সৈদেরগাঁও ইউনিয়নের ৪নং ওয়ার্ডবাসীর সকলের কাছে সমর্থন ও দোয়া প্রার্থনা করছেন।
একটি সুখী-সুন্দর দেশ ও সমাজ নির্মানে সর্বপ্রথম ওয়ার্ড পর্যায়ে উন্নয়ন প্রয়োজন। সৈদেরগাঁও ইউনিয়নের ৪নং ওয়ার্ডকে একটি মডেল ও স্মার্ট ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে সমর্থন ও ভোট দেওয়ার জন্য ওয়ার্ডবাসীর প্রতি আহ্বান জানান।
তিনি আগামী আসন্ন ইউপি উপ-নির্বাচনে জয়যুক্ত হলে ৪নং ওয়াডের সুবিধা বঞ্চিত ও অবহেলিত মানুষের সেবা করতে চান। ইউপি নির্বাচনে মেম্বার প্রার্থী হিসেবে নিজের অবস্থান আরো সুসংহত করতে প্রতিনিয়ত (৪নং ওয়ার্ডের) প্রতিটি গ্রামের মোড়ে, চায়ের দোকানে ও বিভিন্ন রাস্তাঘাটে ও পাড়া মহল্লায় সাধারণ মানুষের কাছে ছুটে যাচ্ছেন ও দিনরাত ভোটারদের সাথে মতবিনিময় করছেন। এরি মধ্যে তিনি এলাকায় মুরব্বিদের সাথে কুশল বিনিময় ও নানান সমস্যা নিয়ে তরুনদের সাথে মতবিনিময় করছেন।
প্রতিবেদকের সাথে একান্ত এক সাক্ষাৎকারে তিনি জানান, সৈদেরগাঁও ইউনিয়নের ৪নং ওয়ার্ডকে উন্নয়নের লক্ষ্যকে সামনে নিয়ে দারিদ্র মুক্ত, সু-শিক্ষাবান্ধব বৈষম্যহীন আদর্শ গ্রাম হিসাবে গড়ে তুলার নিমিত্তে আমি আগামী ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে ইউপি মেম্বার পদে প্রার্থী হচ্ছি। এর জন্য আমি আমার গ্রামের মুরব্বী, ভাই, বন্ধু, মা, বোনসহ ওয়ার্ড বাসির নিকট দোয়া ও সমর্থন কামনা করছি।
![]()









