- - -

ছাতকে বন্যা মোকাবেলায় প্রশাসনের আগাম প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Print News

ছাতকে বন্যা মোকাবেলায় প্রশাসনের আগাম প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ছাতকে সম্ভাব্য বন্যা মোকাবেলা ও দুর্যোগ বিষয়ক এক প্রস্তুতিমুলক সভা বৃহস্পতিবার বিকেলে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি সরকারের আবহাওয়া অধিদপ্তর কর্তৃক সুনামগঞ্জ জেলাসহ কয়েকটি জেলায় আগাম বন্যা সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের বন্যা পূর্বাভাসের পর বন্যা মোকাবেলায় প্রস্তুতি নিতে এই সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহি উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা, শুকনো খাবার ও বিশুদ্ধ পানি সংরক্ষণ এবং জরুরি উদ্ধার তৎপরতার বিষয়ে নৌকা প্রস্তুত রাখা সহ বিভিন্ন দিকনির্দেশনা ও আলোচনা অনুষ্ঠিত হয়।

সম্ভাব্য দুর্গতদের জন্য স্থানীয় বিদ্যালয় ও পাকা ভবনগুলো পরিষ্কার করে আশ্রয়কেন্দ্র হিসেবে প্রস্তুত রাখা,পর্যাপ্ত শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও জরুরি ওষুধ মজুত রাখা এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, ফায়ার সার্ভিস কর্মীদের মাধ্যমে উদ্ধার কাজের প্রস্তুতি নেওয়া হবে, গবাদিপশু রাখার জন্য উঁচু স্থান বা বাঁধগুলো আগে থেকেই নির্ধারণ করা হয়েছে।

সভায় উপজেলা কৃষি কর্মকর্তা মো.তৌফিক হোসেন খাঁন, উপজেলা সমাজসেবা অফিসার শাহ মোঃ শফিউর রহমান, উপজেলা শিক্ষা অফিসার মোঃ শাহ্জাহান আহমদ, উপজেলা প্রকৌশলী আমির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা দ্বিজেন্দ্র লাল চক্রবর্তী, ছাতক প্রেসক্লাব সাধারন সম্পাদক আব্দুল আলিম, প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আজির, ছাতক প্রেসক্লাবের সদস্য সেলিম মাহবুব, প্রকল্প বাস্তবায়ন অফিসের অফিস সহকারী পারমিট চাকমা, কার্য সহকারী রুবেল খাঁন, ইদন মিয়া সহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। ##

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa