- - -

ছত্তিশগড়ে গণপতি বিসজনের শোভাযাত্রায় দুঘটনায় ৩ জন নিহত, আহত ২২

Print News

ছত্তিশগড়ে গণপতি বিসজনের শোভাযাত্রায় দুঘটনায় ৩ জন নিহত, আহত ২২

 

ভারতের ছত্তিশগড়ে গণপতি বিসজনের শোভাযাত্রায় ভয়াবহ দুঘটনা। হাইওয়ের উপর দিয়ে শোভাযাত্রা চলাকালীন ভিড়কে পিষে দিয়ে চলে গেল এক বোলেরো গাড়ি। এই ঘটনায় এক মহিলা সহ ৩ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি আহত হয়েছেন ২২ জন। জানা যায়, মঙ্গলবার (২ সেপ্টেম্বর ) রাত ১২টায় এই দুঘটনা ঘটে যশপুর জেলার বাগিচা চরাইদন্দ সড়কের উপর। প্রত্যক্ষদশীরা জানিয়েছে, ওই শোভাযাত্রায় অন্তত ১৫০ জন ছিলেন। রাস্তার উপর দিয়ে যাওয়ার সময় একটি বোলেরো গাড়ি নিয়ন্ত্রন হারিয়ে হঠাৎ ভিড়ের মধ্যে ঢুকে পড়ে। গাড়িটি রাইকেরার দিক থেকে আসছিল। দুঘটনার পর চালককে ঘিরে ধরে মারধোর শুরু করে। গাড়িতে থাকা যাত্রীরা পালিয়ে যান। দুঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছেন পুলিশ। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। আহত ২২ জনের মধ্যে ২০ জন হাসপাতালে চিকিৎসাধীন। এদের মধ্যে অনেকের অবস্থা আশংকাজনক। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa