
ছত্তিশগড়ের সুকমায় ২২ মাওবাদীর আত্মসমর্পণ
কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের যৌথ অভিযানে ভারতের ছত্তিশগড়ে, মহারাষ্ট্রে ধারাবাহিকভাবে মৃত্যু হচ্ছে মাওবাদী গেরিলাদের। আর সেই সঙ্গে বাড়ছে আত্মসমর্পণের প্রবণতাও। এবার সেই তালিকায় যুক্ত হলেন বস্তার ডিভিশনের সুকমা জেলার ২২ জন মাওবাদী নেতাকর্মী। যাঁদের মধ্যে ১২ জনের মাথার মোট দাম ছিল ৪০ লক্ষ ৫০ হাজার টাকা। সুকমার পুলিশ সুপার কিরণ চহাণ বলেন, ” কেন্দ্রীয় বাহিনী সিআরপিএফের কাছে আত্মসমর্পণ করেছেন ৯ জন মহিলা সহ ২২ জন মাওবাদী। সুকমা জেলাপুলিশ আত্মসমর্পণের সহযোগিতা করেছে।” তিনি জানান, সরকারি নীতি মেনে আত্মসমর্পণকারীদের এককালীন ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা এবং পুনবাসনের সুযোগ দেওয়া হবে।
![]()









