- - -

চুয়েটে “PHIL and Real-Time Simulation” শীর্ষক আন্ত-বিশ্ববিদ্যালয় ওয়ার্কশপ সম্পন্ন

Print News
চুয়েটে “PHIL and Real-Time Simulation” শীর্ষক আন্ত-বিশ্ববিদ্যালয় ওয়ার্কশপ সম্পন্ন
 
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ (ইইই)ও আইকনিক ইঞ্জিনিয়ারিং লিমিটেড এর যৌথ উদ্যোগে “Inter-University Workshop on PHIL and Real-Time Simulation” শীর্ষক আন্ত-বিশ্ববিদ্যালয় ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ ২৬শে মে (রবিবার) ২০২৪ খ্রি. সকাল ১১.০০ ঘটিকায় একাডেমিক কাউন্সিল কক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এতে বিশেষ অতিথি ছিলেন চুয়েটের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. জামাল উদ্দীন আহাম্মদ। অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন পরিকল্পনা ও উন্নয়ন দপ্তর এর পরিচালক অধ্যাপক ড. কাজী দেলওয়ার হোসাইন। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন আইকনিক ইঞ্জিনিয়ারিং লিমিটেড এর সিইও জনাব মোঃ মাহামুদুর রহমান ও ওপাল-আরটি এর এমডি জনাব মি. গিরিষ নানজুনদায়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইইই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. নুর মোহাম্মদ ও সঞ্চালন করেন ইইই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মেহেদী হাসান চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, “আমাদের উন্নয়নকে টেকসই ও বিশ্বমানের করতে হবে। গবেষণা ছাড়া আমরা কাঙ্খিত লক্ষ্যে পৌছাতে পারবোনা। আমাদের লক্ষ্য হলো গবেষণা কার্যক্রমকে ধারাবাহিক ও গতিশীল রাখা, যাতে আমরা চুয়েটকে বিশ্বমানের বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে পারি। মাননীয় প্রধানমন্ত্রী দেশের অন্যান্য খাতের মত শিক্ষাখাতেও অনন্য পরিবর্তন এনেছেন এবং আমাদের গবেষণা কার্যক্রমকে এগিয়ে নিতে চুয়েটকে পর্যাপ্ত বাজেট প্রদান করেছেন। এই ধরণের ওয়ার্কশপের মাধ্যমে শিক্ষার্থীরা নতুন কিছু জানতে পারবে, যা আমাদের গবেষণা কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa