- - -

চুনারুঘাটে ৪৫ কেজি গাঁজাসহ দুজন গ্রেফতার

Print News

চুনারুঘাটে ৪৫ কেজি গাঁজাসহ দুজন গ্রেফতার

 

হবিগঞ্জের চুনারুঘাট থেকে ৪৫ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। গতকাল বৃহস্পতিবার(১৭ অক্টোবর) র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার (সহকারী পুলিশ সুপার) মোঃ মশিউর রহমান সোহেল প্রেরিত এ বার্তায় এ তথ্য জানিয়েছে র‌্যাব।

গ্রেফতারকৃতরা হলো চুনারুঘাট উপজেলার সুন্দরপুর এলাকার মৃতঃ নিম্বর আলীর পুত্র মোঃ শামসুল হক (৪৮), এবং আব্দুল মজিদের পুত্র জাহিদুল ইসলাম (২০)।

র‌্যাব জানায়, গত ১৬ অক্টোবর বুধবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের (সিপিসি-৩) একটি আভিযানিক দল চুনারুঘাট থানাধীন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৪৫ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ উল্লিখিতদের গ্রেফতার করে।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক আসামী ও জব্দকৃত আলামত চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

এছাড়া মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র‌্যাব।।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa