- - -

চিলমারীতে শিক্ষকের হাতে অধ্যক্ষ লাঞ্ছিত

Print News

চিলমারীতে শিক্ষকের হাতে অধ্যক্ষ লাঞ্ছিত

কুড়িগ্রামের চিলমারীতে শিক্ষকের হাতে একই প্রতিষ্ঠানের অধ্যক্ষ লাঞ্চিতের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার পুরাতন বাজার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। ওই শিক্ষক ও অধ্যক্ষ রাজার ভিটা ইসলামীয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার শিক্ষক বলে জানা গেছে।রাজার ভিটা ইসলামি ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মোঃ মিনহাজুল ইসলামের নেতৃত্বে ওই মাদ্রাসার একদল শিক্ষার্থী সকাল থেকে উপজেলার বিভিন্ন রাস্তা ও প্রতিষ্ঠান পরিষ্কারে অংশ নেয়। শিক্ষার্থীদের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ পরিদর্শন করতে গেলে হঠাৎ করে একই মাদ্রাসার সহকারী শিক্ষক (আইসিটি) মোঃ তাইবুর রহমান অতর্কিত ভাবে চড়াও হন। এসময় ওই শিক্ষক অধ্যক্ষের গায়ে মারতেও উদ্ধত হন। উপস্থিত জনতা তার হাত থেকে অধ্যক্ষকে সরিয়ে দেন।এ বিষয়ে সহকারী শিক্ষক (আইসিটি) মোঃ তাইবুর রহমান জানান, ওই সময়ে অধ্যক্ষের কাছে টিউশন ফি সম্পর্কে জানতে চাইলে তিনি আমার সাথে খারাপ আচরণ করেন।অধ্যক্ষ ড. মোঃ মিনহাজুল ইসলাম জানান, ওই শিক্ষকের নানা অনিয়মের কারনে তাকে একাধিকবার কারন দর্শানোর নোটিশ দেয়া হয়েছিলো। সেই ক্ষোভ থেকে টিউশন ফিকে কেন্দ্র করে হঠাৎ শিক্ষার্থীদের নিয়ে পরিচ্ছন্নতার কার্যক্রমে জনতার সম্মুখে আমাকে অকথ্য ভাষায় গালি গালাজ করতে থাকেন এবং মারার জন্য তেরে আসেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিনহাজুল ইসলাম জানান, এ বিষয়ে জানতে পেরেছি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনী

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa