- - -

চিলমারীতে জোবাইর আমিনের হত্যা মামলাকে ঘিরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

Print News

চিলমারীতে জোবাইর আমিনের হত্যা মামলাকে ঘিরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

 

চিলমারীতে জোবায়ের আমিন হত্যা মামলার আসামি গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার এলএসডি মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে চিলমারী মডেল থানা প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের সামনে ঘণ্টা ব্যাপী মানববন্ধন পালন করেন এলাকাবাসী।

হত্যা মামলায় নিহতের পরিবারের দাবি, আসামিদের গ্রেপ্তার না করে পুলিশ গড়িমসি করছে। এমনকি হত্যার ১৩ দিন অতিক্রম হলেও থানা পুলিশ কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি। মানববন্ধনে নিহত জোবায়েরর বাবা আব্দুল জলিল আমিন, নিহতের চাচাতো ভাই জিয়াউর রহমান আমিনসহ এলাকাবাসী কয়েকজন বক্তব্যে এধরণের অভিযোগ করেন তারা। তারা বলেন হত্যা কারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দিতে হবে। মানববন্ধনকারীরা ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করেন।

পরে স্থানীয় উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রুকুনুজ্জামান শাহীন বলেন, প্রশাসনের সঙ্গে আমার কথা হয়েছে তারা দ্রুত আসামি গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসবেন। এসময় তিনি মানববন্ধনকারীদের ধৈর্য ধারণ করা সহ বাড়ি ফিরে যেতে বলেন।

গত বৃহস্পতিবার রাত ১টার দিকে জোবায়ের পানিতে পরে নিখোঁজ হয়। ঘটনার একদিন পর শনিবার দুপুর ১২ টার দিকে নৌবন্দরের পন্টুনের দক্ষিণে জোবায়েরের লাশ ভেসে ওঠে। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। তবে ময়নাতদন্তের রিপোর্ট এখনো পুলিশের হাতে পৌঁছায়নি বলে জানা গেছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa