- - -

চিন্ময় প্রভু সুবিচার পাবেন, বাংলাদেশের উপর চাপ বাড়াল ভারত

Print News

চিন্ময় প্রভু সুবিচার পাবেন, বাংলাদেশের উপর চাপ বাড়াল ভারত

 

বাংলাদেশে সংখ‍্যালঘুদের বিরুদ্ধে নিরাপত্তার দায়িত্ব নিতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকেই। শুক্রবার (২৯ নভেম্বর ) সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা স্পষ্ট জানিয়ে দিলেন ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি আরও জানান, যেভাবে বাংলাদেশে চরমপন্থী ভাবধারা ছড়িয়ে পড়ছে, ভারত তা নিয়ে উদ্বিগ্ন। সংখ‍্যালঘুদের সুরক্ষিত রাখতে বাংলাদেশ সরকার যেন উপযুক্ত পদক্ষেপ করে, সেই বার্তা ও দেন জয়সওয়াল। হিন্দুদের উপর লাগাতার নির্যাতন, চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেপ্তারি, ইসকনকে নিষিদ্ধ করার আবেদন – নানা কারণে অগ্নিগর্ভ হয়ে উঠেছে বাংলাদেশের পরিস্থিতি। যেভাবে প্রত‍্যেকদিন আঘাত নেমে আসছে সংখ‍্যালঘু হিন্দুদের উপর, সেই নিয়ে উদ্বেগ প্রকাশ করছে ভারত, ব্রিটেন। প্রতিবেশী দেশের উত্তপ্ত পরিস্থিতি নিয়ে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এহেন পরিস্থিতিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলাদেশকে আরও একবার রাষ্ট্রীয় কর্তব্য মনে করিয়ে দিলেন ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র। জয়সওয়াল বলেন, হিন্দু এবং অন‍্যান‍্য ধর্মীয় সংখ‍্যালঘুদের উপরে হামলা হচ্ছে, তাঁদের হুমকি দেওয়া হচ্ছে। এই বিষয় গুলো বারবার বাংলাদেশ সরকারের কাছে তুলে ধরেছে ভারত। সংখ‍্যালঘুদের সুরক্ষিত রাখাটা অন্তবর্তী সরকারের দায়িত্ব, সেটা পালন করা উচিত। বাংলাদেশে হিংসার ঘটনাগুলোকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখাচ্ছে সংবাদমাধ্যম, এই ধারণা আঁকড়ে ধরে রাখা মোটেই ঠিক নয়। সংখ‍্যালঘুদের নিরাপদ রাখার জন‍্য যথাযথ পদক্ষেপ করতে হবে মহম্মদ ইউনুস সরকারকে। আশা করি প্রত‍্যেককে যথাযথ সম্মান দিয়ে বিচার করা হবে। স্বচ্ছ পদ্ধতিতে বিচার হবে বলে আশা করি।”

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa