- - -

চিন্ময় প্রভুকে গ্রেফতার করায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি

Print News

চিন্ময় প্রভুকে গ্রেফতার করায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি

 

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের হাটহাজারী উপজেলার পুন্ডরীক ধামের অধ‍্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব‍্রক্ষচারীকে গ্রেফতার ও জামিন না মঞ্জুরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে একটি বিবৃতি জারি করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশি কর্তৃপক্ষের কাছে হিন্দুসহ অন‍্যান‍্য সংখ‍্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের আহবান জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র শ্রী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার ও জামিন নাকচ করার বিষয়টি আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছি। বাংলাদেশে চরমপন্থিদের দ্বারা হিন্দু ও অন‍্যান‍্য সংখ‍্যালঘুদের ওপর একাধিক হামলার পরে এই ঘটনা ঘটলো। বাংলাদেশ সংখালঘুদের বাড়িঘর ও ব‍্যবসা প্রতিষ্ঠানে অগ্নি সংযোগ ও লুটপাটের পাশাপাশি চুরি ও ভাঙ্চুর, দেবতা এবং মন্দির অবমাননার একাধিক নথিভুক্ত ঘটনা রয়েছে বলেও উল্লেখ করা হয়। বিবৃতিতে দাবি করা হয়। এটা দুর্ভাগ্যজনক যে, এসব ঘটনায় জড়িত ব‍্যক্তিরা ঘুরে বেড়াচ্ছে, অন‍্যদিকে শান্তিপূর্ণ সমাবেশের মাধ‍্যমে নিজেদের বৈধ দাবিগুলো তুলে ধরায় একজন ধর্মীয় নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। এতে হিন্দু ও অন‍্য সংখ‍্যালঘু সম্প্রদায়ের সদস্যদের নিরাপত্তা, শান্তিপূর্ণ সমাবেশ ও মতপ্রকাশের অধিকার নিশ্চিত করার জন‍্য বাংলাদেশ সরকারের প্রতি আবেদন জানানো হয়।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa