- - -

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে নতুন ভবনে কৃষি উন্নয়ন ব্যাংকের কার্যক্রম

Print News

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে নতুন ভবনে কৃষি উন্নয়ন ব্যাংকের কার্যক্রম

 

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে নতুন ভবনে(জামান টাওয়ারে) রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের কার্যক্রমের শুভ উদ্বেধন করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের বিভাগীয় ব্যবস্থাপক আতিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আব্দুর রহিম। এসময় অন্যান্যের মাঝে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জোনাল ব্যবস্থাপক আবুল হাসনাত মোঃ নাজমুল কামাল, নাচোল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল হোসেন, পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু, বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন, সাংবাদিক এমএকে.জিলানী ও বিল্ডিং মালিক বদিউজ্জামান লালী মিয়া। এদিন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক জামান টাওয়ারে নাচোল শাখা উদ্বোধনকালে ব্যাংকের উদ্যোক্তা, আমানতকারী ও স্থানীয় অতিথিগন উপস্থিত ছিলেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa