- - -

চলে গেলেন মাইজভাণ্ডার দরবার শরীফের আধ্যাত্মিক সাধক মজ্জুবে রহমান,ছানিয়ে ওয়াইজ আল করনী,হযরত শাহসুফি সৈয়দ ছদরুল উলা মাইজভাণ্ডারী প্রকাশ চেয়ারম্যান বাবা

Print News

চলে গেলেন মাইজভাণ্ডার দরবার শরীফের আধ্যাত্মিক সাধক মজ্জুবে রহমান,ছানিয়ে ওয়াইজ আল করনী,হযরত শাহসুফি সৈয়দ ছদরুল উলা মাইজভাণ্ডারী প্রকাশ চেয়ারম্যান বাবা

মাইজভাণ্ডার দরবার শরীফের মহান আধ্যাত্মিক সাধক গাউসুল আযম হযরত মাওলানা সৈয়দ গোলামুর রহমান মাইজভাণ্ডারী (ক.) প্রকাশ বাবা ভাণ্ডারী কেবলা কাবার ৩য় শাহাজাদা হযরত সৈয়দ মাহবুবুল বশর মাইজভাণ্ডারী (ক.)’র ছোট শাহজাদা হযরত সৈয়দ ছদরুল উলা মাইজভাণ্ডারী (ক.) প্রকাশ চেয়ারম্যান বাবা ২৮ ডিসেম্বর, রবিবার, আনুমানিক সন্ধ্যা ৬.০০ ঘটিকায় মহান আল্লাতায়ালার দিদার লাভ করেন। এ সময়ে তিনি এক ছেলে, তিন মেয়েসহ অসংখ্য আশেক, ভক্ত ও মুরিদান রেখে যান। গত ২৯ ডিসেম্বর, সোমবার, বাদ এশা মাইজভাণ্ডার দরবার শরীফের শাহী ময়দানে লক্ষ লক্ষ আশেক ভক্ত এবং বিভিন্ন শাখা দরবারের আওলাদ পাকগনের উপস্হিতিতে নামাজের জানাজা অনুষ্ঠিত হয়।

এতে আরো উপস্থিত ছিলেন কবির ঝারু মিয়া মাইজভাণ্ডারী,
মফিজ উদ্দিন মাইজভাণ্ডারী, নজরুল হুদা মাইজভাণ্ডারী,
গোলাম মোরশেদ মাইজভাণ্ডারী, মিশকাতুন নূর মাইজভাণ্ডারী, ফাহিম আল রহমান মাইজভাণ্ডারী, নুরুল ইসলাম রুবাব মাইজভাণ্ডারী, মারুফ বিন কাদের মাইজভাণ্ডারী, এসকান্দর মির্জা মুকুট মাইজভাণ্ডারী, নূর হোসেন মাইজভাণ্ডারী, আতিকুল ইসলাম মাইজভাণ্ডারী, তরিকত উল্লাহ মাইজভাণ্ডারী, নাজিম উদ্দীন আহমেদ মাইজভাণ্ডারী, বেলাল উদ্দিন মাইজভাণ্ডারী, ইকবাল ফজল মাইজভাণ্ডারী, শেখ ফয়সাল করিম মাইজভাণ্ডারী, আবরার ইবনে সেহাব, ফকরুল ইসলাম রিজভী, শাহজাদা জুনায়েদসহ আঞ্জুমানে গাউছিয়া রহমানিয়া ছদরুল উলা মাইজভাণ্ডারী কেন্দ্রীয় খেদমত পরিষদের সকল সদস্যবৃন্দ।

হযরত সৈয়দ ছদরুল উলা মাইজভাণ্ডারী (ক.) প্রকাশ চেয়ারম্যান বাবার অছিয়ত অনুসারে জানাজার নামাজ পড়ান বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান আওলাদে গাউসুল আযম মাইজভাণ্ডারী ও দরবার শরীফের রহমানিয়া মঈনিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন আলহাজ্ব সাইফুদ্দিন হাসান আল মাইজভাণ্ডারী (ম.)।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa