
চন্দনাইশ বরকলে হাওনখালী খাল পুঃখনন কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী নজরুল ইসলাম
চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের হাওনখালী খাল পুঃখনন কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী এম পি।
গতকাল ২২ মার্চ সকালে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের ও বিএডিসি চট্টগ্রামের অধিনে এ প্রকল্পের কাজের উদ্বোধন হয়।
উদ্বোধন শেষে এক আলোচনা সভা বিএডিসি চট্টগ্রাম রিজিয়নের নির্বাহী প্রকৌশলী ফাতেমা আকতার জেনীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী এম পি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগম, বিএডিসি দোহাজারী জোনের সহকারী প্রকৌশলী মো.বেলাল হোসেন,বরকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল রহিম চৌধুরী। সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু আহমেদ চৌধুরী জুনু,চেয়ারম্যান যথাক্রমে খোরশেদ বিন ইছহাক, খোরশেদ আলম টিটু, এস এম সায়েম, আ’লীগ নেতা সাইফুল রহমান,ফরিদুল ইসলাম,যুবলীগ নেতা যথাক্রমে তৌহিদুল আলম,এস এম মুসা তসলিম, মরিদুল আলম মুরাদ, আনসারুল হক, হেলাল উদ্দিন।
![]()









