- - -

চন্দনাইশের সাতবাড়িয়ায় খেজুর-ঔষধি গাছের চারা রোপণ-বিতরণ ও পরিবেশ সংরক্ষণ প্রচারণা ক্যাম্পিং অনুষ্ঠিত

Print News

চন্দনাইশের সাতবাড়িয়ায় খেজুর-ঔষধি গাছের চারা রোপণ-বিতরণ ও পরিবেশ সংরক্ষণ প্রচারণা ক্যাম্পিং অনুষ্ঠিত

৫ জুন বিশ্ব পরিবেশ দিবস ও ২৮ জুলাই বিশ্ব পরিবেশ সংরক্ষণ দিবস। এই দিবসগুলো জাতিসংঘের অধীনস্থ বিশ্বের বিভিন্ন দেশ এবং আমাদের বাংলাদেশও অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়মিত পালন করে আসছে। বাংলাদেশ অন্যান্য দেশের চেয়েও পরিবেশ ও জলবায়ু সংকটের মুখে চরম পর্যায়ে। তাই এই দিবসগুলো বাংলাদেশের প্রেক্ষপটে অত্যন্ত গুরুত্ব বহন করে। এই দিবসগুলোর অংশবিশেষ বর্ষব্যাপী মানুষকে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এবং পরিবেশ রক্ষায় দায়িত্ববোধ সৃষ্টির তাগিদে ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক ভোরের আওয়াজ, দৈনিক আমার প্রাণের বাংলাদেশ, চট্টগ্রামের অনলাইন দৈনিক আনন্দবার্তা এবং জাতীয় পরিবেশ বিষয়ক সংগঠন গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের উদ্যোগে ও ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের সহযোগিতায় আজ ৫ আগস্ট মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ৭ম অনুষ্ঠান চন্দনাইশ উপজেলাধীন সাতবাড়িয়া বেপারীপাড়ার রত্নাংকুর বৌদ্ধ বিহার প্রাঙ্গণে পরিবেশ উন্নয়ন ও সংরক্ষণে লিফলেট বিতরণ, ১০০০টি খেজুর-ঔষধি – ফলজ ও বনজ গাছের চারা সড়কে রোপণ ও স্থানীয় জনসাধারণের মাঝে বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেপারীপাড়া রত্নাংকুর বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত ধর্মানন্দ মহাথেরো। উদ্বোধক ছিলেন চন্দনাইশের হাফেজনগর দরবার শরীফের রাহমানিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত শাহসুফি মাওলানা মুহাম্মদ মিনহাজুল রহমান আলকাদেরী। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এ্যাড ভিশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা মহাসচিব ও বিশিষ্ট পরিবেশ সংগঠক মো. মাসুদ রানা।

IMG 20250805 WA0005 300x210
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা বাংলাদেশের চেয়ারম্যান জেবিএস আনন্দবোধি ভিক্ষু, মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ ১৪নং বাগোয়ান ইউনিয়ন শাখার সাবেক সভাপতি মো. জেবর মুল্লুক, ১৩নং নোয়াপাড়া ইউনিয়ন শাখার সভাপতি মো. মুজিবুর রহমান, সাতবাড়ীয়া বেপারীপাড়া রত্নাংকুর বৌদ্ধ বিহারের সহ সভাপতি নিদর্শন বড়ুয়া, অর্থ সম্পাদক এডভোকেট রাজপ্রসাদ বড়ুয়া।
কর্মসূচির উদ্বোধনী সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, বৃক্ষরোপণ কার্যক্রম একটি গুরুত্বপূর্ণ সামাজিক ও নাগরিক আন্দোলন। এই আন্দোলন সমাজে যত বেশি ছড়িয়ে পড়বে, তত বেশি সমাজ জাতি ও দেশ উপকৃত হবে। তিনি আরো বলেন, বৃক্ষ দেশের কল্যাণে যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তেমনি সামাজিক – ব্যক্তিজীবনেও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আজকের একটি বৃক্ষ একসময় একটি অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি হবে। তিনি সকলকে যার যার অবস্থান অনুযায়ী ফলজ-বনজ ও ঔষধি বৃক্ষের চারা রোপণের মধ্য দিয়ে এই সামাজিক ও নাগরিক আন্দোলনে অংশ নেয়ার আহ্বান জানান।

সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য সচিব ও পরিবেশ সংগঠক স ম জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন সংগঠনের সদস্য আকতার হোসেন নিজামী, সাংবাদিক আছহাব উদ্দিন হিরো, বরুমতির বাঁকে’র নির্বাহী প্রতিবেদক তৌফিক আলম চৌধুরী, বরুমতির বাঁকে পাঠক ফোরামের সদস্য মুহাম্মদ আরিফ, মুহাম্মদ সামিউল, মীর মুহাম্মদ রায়হান, চৌধুরী তৌসিফ, মো. রায়হান সায়েদ, মোহাম্মদ আসিফ,একরামুল হক বাবুল,মো : জসিম উদ্দিন প্রমুখ।

সংক্ষিপ্ত আলোচনার পর প্রধান অতিথি ও উদ্বোধকসহ নেতৃবৃন্দরা বেপারীপাড়া রত্নাংকুর বৌদ্ধ বিহার প্রাঙ্গনে একটি খেজুর, নিম ও সুপারি চারা রোপণের মধ্য দিয়ে কর্মসূচির শুভ উদ্বোধন করেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa