- - -

চট্টগ্রাম বিশ্বমৈত্রী বৌদ্ধ বিহারের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Print News

নগরের আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকাস্হ বিশ্বমৈত্রী বৌদ্ধ বিহারের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বর্ষাবাসিক অষ্টপরিস্কারসহ সংঘদান অনুষ্ঠান গতকাল ৪ আগস্ট বিহার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় । মহতী এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্বমৈত্রী বৌদ্ধ বিহার ও বড় গাং বৌদ্ধ বিহারের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শ্রীমৎ বিজয়ানন্দ মহাস্থবির। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ প্রফেসর ড. জিনবোধি মহাস্থবির। বিশেষ অতিথি ছিলেন আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা বাংলাদেশপর চেয়ারম্যান ও বিশিষ্ট সংগঠক জে বি এস আনন্দবোধি স্থবির, কর্ণফুলী দক্ষিণ শাহমিরপুর বড় গাং বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ শ্রীমৎ কুমার কশ্যপ ভিক্ষু, চট্টগ্রাম বৌদ্ধ বিহারের আবাসিক মেত্তপাল ভিক্ষু।
এসময় বক্তারা বলেন, বুদ্ধের শাসন ও আদর্শ অনুশীলনের মাধ্যমে অশান্ত বিশ্বে শান্তি প্রতিষ্ঠা সম্ভব। অহিংস পরম সত্যের বাণী বিশ্বময় প্রচার প্রসারে সকল বৌদ্ধ সমাজ ও বুদ্ধসন্তানকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এতে আরও উপস্থিত ছিলেন বহু শ্রামণসহ উপাসক-উপাসিকা বৃন্দ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa