
চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের মতবিনিময় সভা আগামীকাল
চট্টগ্রামের অনলাইন গণমাধ্যম কর্মীদের সুসংগঠিত রাখতে এবং অধিকার আদায়ের সংগঠন চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন উপলক্ষে জরুরি ও মতবিনিময় সভা আগামীকাল ২২ আগস্ট শনিবার সন্ধ্যা ৭ টায় নগরের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
উক্ত সভায় সকল অনলাইন সংবাদ কর্মীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক, সভার আহ্বায়ক ও অনলাইন সংবাদ কর্মী স ম জিয়াউর রহমান।
![]()









