- - -

চট্টগ্রামে শেখ রাসেল উৎসব শুরু ১৩ অক্টোবর

Print News

শেখ রাসেল বইমেলা ও শিশুসাহিত্য উৎসবের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি

অক্টোবর মাস শুরু। আগামী ১৮ অক্টোবর শেখ রাসেলের জন্মদিন। বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমির উদ্যোগে আগামী ১৩ই অক্টোবর থেকে ১৮ই অক্টোবর পর্যন্ত চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হবে শেখ রাসেল বইমেলা ও শিশুসাহিত্য উৎসব ২০২৩। উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি থাকবেন স্বাধীন বাংলাদেশের প্রথম সংবাদপত্র দৈনিক আজাদী সম্পাদক, একুশে পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব এম এ মালেক।
১৩ অক্টোবর শুক্রবার বিকেল সাড়ে ৪টায় উৎসব উদ্বোধন করবেন ওপার বাংলার প্রখ্যাত ভাষাতাত্ত্বিক পণ্ডিত, প্রাবন্ধিক, নাট্যসমালোচক, শিক্ষাবিদ, শিশুসাহিত্যিক ও গবেষক অধ্যাপক ড. পবিত্র সরকার। উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করবেন এ বাংলার প্রখ্যাত সমাজবিজ্ঞানী, শিক্ষাবিদ একুশে পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব অধ্যাপক ড. অনুপম সেন।
বইমেলা চলবে প্রতিদিন বিকেল সাড়ে ৪টা থেকে রাত ৯টা।
বইমেলা ও শিশুসাহিত্য উৎসবে সকলের সহযোগিতা ও অংশগ্রহণ চাই।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa