- - -

চট্টগ্রামে নৌকার টিকিট পেলেন যারা

Print News

চট্টগ্রামে নৌকার টিকিট পেলেন যারা

দ্বাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬টি আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছেন ২১৭ জন। এর মধ্যে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছে যারা তারা হচ্ছেন চট্টগ্রাম-১ (মিরসরাই) মাহবুবুর রহমান রুহেল, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) খাদিজাতুল আনোয়ার সনি, চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) মাহাফুজুর রহমান মিতা, চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) এস এম আল মামুন, চট্টগ্রাম-৫ (হাটহাজারী) এম এ সালাম, চট্টগ্রাম-৬ (রাউজান) ফজলে করিম চৌধুরী, চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) হাছান মাহমুদ, চট্টগ্রাম-৮ (বোয়ালখালী) নোমান আল মাহমুদ, চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া)মহিবুল হাসান চৌধুরী নওফেল , চট্টগ্রাম-১০ (পাহাড়তলী-ডবলমুরিং) মহিউদ্দিন বাচ্চু, চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) এম এ লতিফ, চট্টগ্রাম-১২ (পটিয়া) মোতাহেরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) নজরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া)
আবু রেজা মোহাম্মদ নিজাম উদ্দিন নদভী, চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) মোস্তাফিজুর রহমান।
এ দিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে বসেছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (২৬ নভেম্বর) দুপুরে এ বৈঠক শুরু হয়। এর আগে সকাল থেকে নিরাপত্তাবেষ্টনী পার হয়ে সারিবদ্ধভাবে গণভবনে প্রবেশ করেন মনোনয়নপ্রত্যাশীরা।
আগামী বছরের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ এ মাসের ৩০ নভেম্বর।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa