- - -

চট্টগ্রামে ঝুটের গুদামে আগুন

Print News

চট্রগ্রাম নগরের ইপিজেড এলাকায় একটি ঝুটের গুদামে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে কাজ করে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।
টানা দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
১০ আগস্ট বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে ব্যারিস্টার সুলতান আহমেদ কলেজের পাশের একটি ৫ তলা ভবনের ছাদে এ ঘটনা ঘটে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো. আব্দুর রাজ্জাক বলেন, ইপিজেডের ব্যারিস্টার সুলতান আহমেদ কলেজের পাশের একটি ৫তলা ভবনের ছাদে থাকা ঝুটের গুদামে আগুন লাগার খবর পেয়ে আমাদের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa