- - -

চট্টগ্রামে জাতীয় সমবায় দিবস পালিত

Print News

চট্টগ্রামে জাতীয় সমবায় দিবস পালিত

 

ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে চট্টগ্রামে গতকাল ৪ নভেম্বর শনিবার ৫২তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসের মূল প্রতিপাদ্য বিষয় ছিল ‘সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’। এ উপলক্ষে চট্টগ্রাম বিভাগীয় সমবায় দফতরের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। এরপর নগরীর এলজিইডি ভবন মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মুহাম্মদ আনোয়ার পাশা। প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি।
বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো: তোফায়েল ইসলাম, অতিরিক্ত ডিআইজি প্রবীর কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (আই,সি,টি) সাদিযুর রহিম জাদিদ।
বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় সমবায় দফতরের যুগ্ম-নিবন্ধক আশীষ কুমার বড়ুয়া, যুগ্ম-নিবন্ধক দুলাল মিঞা , চট্টগ্রাম জেলা সমবায় অফিসার মুরাদ আহাম্মদ, উপ-নিবন্ধক জ্ঞানেন্দু বিকাশ চাকমা, উপ-নিবন্ধক কানিজ ফাতেমা, উপ-সহকারী নিবন্ধক মো: কেফায়েত উল্লাহ খান, ডবলমুরিং থানা সমবায় অফিসার সুমিত কুমার দত্ত, পাঁচলাইশ থানা সমবায় অফিসার শফিউল আলম, কোতোয়ালী থানা সমবায় অফিসার মোহাম্মদ ওছমান গনি, চট্টগ্রাম জেলা সমবায় কার্যালয়ের জেলা অডিটর পার্থ কান্তি বিশ্বাস, পরিদর্শক আবু বকর, হিমেল দে, অর্পণ দাশগুপ্ত, জিয়া উদ্দিন রিয়াজ, মো: সোলায়মান প্রমুখ। দিবসের তাৎপর্য তুলে ধরে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের অধ্যাপক এ বি এম আবু নোমান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম কেন্দ্রীয় সমবায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক, পদ্মা অয়েল কোম্পানি এমপ্লয়ীজ আরবান কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের সভাপতি মো: শাহা আজিজ, বাংলাদেশ কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের সম্পাদক ফরহাদ চৌধুরী প্রমুখ। দিবসের শুরুতে একটি বর্নাঢ্য র্যালি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa