- - -

চট্টগ্রামে আয়কর আইন ২০২৩ এর বিধানাবলীর আলোকে কর্মশালা অনুষ্ঠিত

Print News

চট্টগ্রামে আয়কর আইন ২০২৩ এর বিধানাবলীর আলোকে কর্মশালা অনুষ্ঠিত

 

আজ ২৯ অক্টোবর  চট্টগ্রামের আগ্রাদস্থ আয়কর বিভাগ-১ সম্মেলন কক্ষে আয়কর আইন ২০২৩ এর বিধানাবলীর আলোকে ২০২৩-২০২৪ করবর্ষের আয়কর রির্টান প্রস্তুতি বিষয়ে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

এসময় কর্মকর্তারা আয়কর আইন ২০২৩ সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন। কর কমিশনার মোঃ শাহাদাৎ হোসেন শিকদার তাদের প্রশ্নের জবাব দেন। পরে তারা সেবা প্রদানের ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতা ও প্রতিকার এবং সেবার মান উন্নয়নে আয়কর আইন ২০২৩ বিষয়ে কিভাবে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বাড়ানো যায় সে বিষয়ে আলোচনা করেন।

কর্মশালায় চট্টগ্রাম কর অঞ্চল ১ এর কর কমিশনার মোঃ শাহাদাৎ হোসেন শিকদার এর সভাপতিত্বে সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসময় অতিরিক্ত কর কমিশনার মোঃ আশরাফুল ইসলাম আয়কর আইন ২০২৩ বিষয়ে ধারা, উপ-ধারা সম্পর্কিত একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa