- - -

চট্টগ্রামের মীরসরাইয়ের যুবক ফেনীর ৬ তলা ভবনের ছাদ থেকে পড়ে নিহত, ঘটনা রহস্য জনক

img 20261110 wa0133
Print News

চট্টগ্রামের মীরসরাইয়ের যুবক ফেনীর ৬ তলা ভবনের ছাদ থেকে পড়ে নিহত, ঘটনা রহস্য জনক

 

উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার ২ নং হিঙ্গুলী ইউনিয়নের মধ্য আজম নগর গ্রামের মৃত মনির আহমেদ কন্ট্রাক্টরের পুত্র, বারইয়ারহাট পৌরসভা বাজারের অতি পুরাতন নামকরা মার্কেট ইসলাম মার্কেট এর অন্যতম: পরিচালক মরহুম আনোয়ারুল ইসলাম বাহার এর দ্বিতীয় পুত্র আহমেদুর রহমান আকাশ চাকুরীর সুবাদে ফেনী শহরের রেনুমিয়া কলোনির পাশের ছয়তলা ভবনে ভাড়াটে হিসেবে বসবাস করে আসছিলেন পরিবার নিয়ে। গত ৩ দিন পূর্বে তিনি পুত্র সন্তানের বাবা হয়েছেন।
কিন্তু, হঠাৎ গতকাল রাত প্রায় ১০ টার পর আশপাশের লোকজন উক্ত ৬ তলা ভবনের নিচে তার রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখেন। ধারণা করা হচ্ছে তিনি হয়তো উক্ত ৬ তলা ভবনের ছাদ থেকে পড়ে মারা গেছেন নাহয় কেউ তাকে উপর থেকে ফেলে দিয়েছে।
পুত্র সন্তানের বাবা হওয়ার পর পারিবারিক ভাবে যেখানে খুশির বন্যা বয়ে যাওয়ার কথা সেখানে তার এমন মর্মান্তিক মৃত্যু ভাবিয়ে তুলছে সবাইকে।
সূত্র থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, ঘটনাস্থল এলাকার অতি নিকটেই রয়েছে ফেনীর পুলিশ কোয়াটার।
আর সেই এলাকায় অবস্থিত রেনুমিয়া কলোনির পাশের ছয়তলা ভবন। তাই কেমনে কি হলো তা নিয়ে অনেক ভাবনা চিন্তার বিষয় হয়ে দাড়িয়েছে উক্ত মৃত্যুর ঘটনাটি নিয়ে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa