- - -

চট্টগ্রামের ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু!

Print News

চট্টগ্রামের ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু!

 

ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রেজাউল করিম (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার( ২২ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের গোমস্তার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত রেজাউল করিম হারুয়ালছড়ি ইউনিয়নের সুজানগর গ্রামের জনৈক শাহ আলমের পুত্র এবং পেশায় একজন রাজমিস্ত্রী।

স্থানীয় সূত্র জানায়, রাজমিস্ত্রী কাজের জন্য রেজাউল সহ দুইজন মিলে বাঁশ কাটছিল। বাঁশ ঝাঁড়ের পাশে থাকা বৈদ্যুতিক লাইনের তারে বাঁশ লাগলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রেজাউলের গুরুত্বর আহত হয়। খবর পেয়ে ফটিকছড়ি ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে নাজিরহাটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রেজাউলকে মৃত ঘোষণা করে।

ফটিকছড়ি ফায়ার সার্ভিসের টিম লিড়ার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে সেখান থেকে আহত অবস্থায় একজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার একজনকে মৃত ঘোষণা করে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa