- - -

চট্টগ্রামের প্রাণপ্রকৃতির ঐতিহাসিক নিদর্শন সিআরবি রক্ষায় সরকারকে আরও বেশি আন্তরিক হতে হবে

img 20261115 wa0296
Print News

বিশ্ব রেল দিবসের বৃক্ষরোপণ কর্মসূচিতে ডা. মাহফুজুর রহমান—
চট্টগ্রামের প্রাণপ্রকৃতির ঐতিহাসিক নিদর্শন
সিআরবি রক্ষায় সরকারকে আরও বেশি আন্তরিক হতে হবে

 

সিআরবি বাংলাদেশ রেলওয়ে (পূর্বাঞ্চলীয়)-এর মহাব্যবস্থাপকের নিয়ন্ত্রণ কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। ঐতিহাসিক ভবনটির আশপাশে রয়েছে উঁচু-নিচু পাহাড়, শতাব্দীপ্রাচীন বিশাল গাছপালা এবং আঁকাবাঁকা পথ। নাগরিক ব্যস্ততা থেকে দূরে মুক্ত বাতাস ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য এটি চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় একটি রিফ্রেশমেন্ট বা আড্ডার স্থান এবং চট্টগ্রামের প্রকৃতির অন্যতম প্রাণকেন্দ্র। চট্টগ্রামের এই প্রাণকেন্দ্র ও ঐতিহাসিক স্থাপনাকে রক্ষায় সরকারকে আরও বেশি আন্তরিত হতে হবে। বিশ্ব রেল দিবসে সিআরবিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান উপরোক্ত মন্তব্য করেন।

img 20261115 wa0297

চট্টগ্রামের পরিবেশ, জলবায়ু, কৃষি, স্বাস্থ্য ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্স’র উদ্যোগে সংগঠনের সদস্য ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক এস্টেট অফিসার মো. জসীম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এবং সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিবেশ সংগঠক স ম জিয়াউর রহমানের সঞ্চালনায় বিশ্ব রেল দিবস উপলক্ষে সিআরবি মুক্তিযুদ্ধ স্মারক চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি ও পরিবেশ সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিসংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র ট্রাস্টের চেয়ারম্যান, মুক্তিযুদ্ধ গবেষক, লেখক ও কলামিস্ট বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান।

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. মাহফুজুর রহমান আরও বলেন, বাংলাদেশে প্রতি বছর ১৫ নভেম্বর রেল দিবস হিসেবে পালন করা হয়। ১৮৬২ সালের ১৫ নভেম্বর বাংলাদেশে প্রথম রেল যোগাযোগ শুরু হয়। এই ঐতিহাসিক দিনটিকে স্মরণ করে ২০২০ সাল থেকে বাংলাদেশে প্রথমবার রেল দিবস পালন শুরু হয়। দীর্ঘ সময় এই দিনটি অযত্নে উপেক্ষিত থাকলেও ২০২০ সাল থেকে রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ে আনুষ্ঠানিকভাবে রেল দিবস পালন শুরু করে।

ডা. মাহফুজুর রহমান বলেন, ১৮৭২ সালে ব্রিটিশ আমলে ঐতিহাসিক সিআরবি ভবনটির নির্মাণকাজ সম্পন্ন হয় এবং এটি চট্টগ্রাম নগরীর অন্যতম প্রাচীন একটি স্থাপনা। সিআরবি মূলত ব্রিটিশ আমলে নির্মিত আসাম-বেঙ্গল রেলওয়ে’র সদর দপ্তর হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। ব্রিটিশ ঔপনিবেশিক রেলওয়ে ব্যবস্থার প্রশাসনিক কাঠামো অনুযায়ী, প্রতিটি প্রধান রেলওয়ে কোম্পানির সর্বোচ্চ নির্বাহী বা প্রধান প্রশাসনিক কর্মকর্তাকে বলা হতো এজেন্ট, যা পরবর্তীতে মহাব্যবস্থাপক বা জেনারেল ম্যানেজার পদে রূপ নেয়। সিআরবি প্রথম এজেন্ট ছিলেন জন স্ট্র্যাচন। চট্টগ্রামে এই বিশাল রেলওয়ে নেটওয়ার্ক ও তার সদর দপ্তর সিআরবি ভবন গড়ে তোলার প্রাথমিক প্রশাসনিক ও প্রকৌশলগত সিদ্ধান্তগুলো তাঁর সময়েই শুরু হয়। পরবর্তীতে ভেরন উডস, জি. আনসন বেইলি প্রমুখ ব্যক্তিরা এই সিআরবি-র এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য এম নুরুল হুদা চৌধুরী, এ কি এম মোসলেম উদ্দিন, মো. মুজিবুর রহমান, আয়েশা সিদ্দিকা, ইশরাত জাহান ফারিয়া, সমাজকর্মী নুর মোহাম্মদ, আবদুল মান্নান প্রমুখ।

সংক্ষিপ্ত উদ্বোধনী আলোচনা সভা শেষে প্রধান অতিথি সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে সিআরবিতে আগত ভ্রমণপিপাসুদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন এবং সিআরবি এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa