- - -

চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলা ২৫ এপ্রিল

Print News

চট্টগ্রামের  ঐতিহ্যবাহী  জব্বারের  বলি খেলা ২৫ এপ্রিল

 

চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলা আগামী ১২ই বৈশাখ ২৫ এপ্রিল শনিবার  নগরীর লালদিঘী ময়দানে অনুষ্ঠিত হবে ।
জব্বারের বলী খেলা ঘিরে ২৪ এপ্রিল শুক্রবার থেকে বৈশাখী মেলা শুরু হবে। এসএসসি পরীক্ষার বিষয়টি বিবেচনায় রেখে এবারের মেলার সময়সূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। প্রতিবছর তিন দিন মেলা হলেও এবার (শুক্র ও শনি) দুই দিন চলবে মেলা। লালদীঘি ময়দানের  আশেপাশে প্রায় তিন কিলোমিটার জুড়ে হবে জমজমাট বৈশাখী মেলা । এটি  বৃহত্তর  চট্টগ্রামের  সবচেয়ে বড় বৈশাখী মেলা। ভারত বর্ষের স্বাধীন নবাব টিপু সুলতানের পতনের পর এই দেশে ব্রিটিশ শাসন শুরু হয়েছিল । বাঙালি সংস্কৃতির বিকাশ এবং একই সঙ্গে বাঙালি  যুব সম্প্রদায়ের মধ্যে ব্রিটিশ বিরোধী মনোভাব গড়ে তোলা এবং শক্তিমত্তা প্রদর্শনের মাধ্যমে তাদের মনোবল বাড়ানোর উদ্দেশ্যে চট্টগ্রামের বদর পাতি এলাকার ব্যবসায়ী আব্দুল জব্বার সওদাগর বলি খেলা বা কুস্তি প্রতিযোগিতার প্রবর্তন করেন । ১৯০৯ সালে নিজ নামে লালদীঘির মাঠে এই বলি খেলার সূচনা করেন তিনি  । ব্যতিক্রমধর্মী  ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের জন্য ব্রিটিশ সরকার আব্দুল জব্বার মিয়াকে খান বাহাদুর উপাধিতে ভূষিত করলেও তিনি তা প্রত্যাখ্যান করেন। ব্রিটিশ ও পাকিস্তানি আমলে বৃহত্তর চট্টগ্রাম ছাড়াও বার্মার আরাকান  অঞ্চল থেকেও নামি দামি বলিরা এ খেলায় অংশ নিতেন । এ বছর জব্বারের  বলি খেলার  ১১৭ তম আসর হতে যাচ্ছে ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa