- - -

চকোলেটের লোভ দেখিয়ে দ্বিতীয় শ্রেনীর ছাত্রীকে যৌন হেনস্তা ! কাঠগড়ায় শিক্ষক 

Print News

চকোলেটের লোভ দেখিয়ে দ্বিতীয় শ্রেনীর ছাত্রীকে যৌন হেনস্তা ! কাঠগড়ায় শিক্ষক

 

প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রীকে যৌন হেনস্তার অভিযোগ। শোরগোল পড়েছে উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর। অভিযুক্ত শিক্ষকের খোঁজ পাওয়া যায়নি। ঘটনার জেরে অসুস্থ নাবালিকাকে হাসপাতালে চিকিৎসা করাতে হয়েছে। সোমবার (৯ মার্চ ) ওই ছাত্রীর মা গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গঙ্গারামপুর শহরের ৮ নম্বর ওয়ার্ডের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শুক্রবার (৬ মার্চ ) ঘটনাটি ঘটে। অভিযোগ, স্কুল ছুটির পর ওই শিশুটিকে চকোলেটের প্রলোভন দেখিয়ে দোতলায় নিয়ে যান অভিযুক্ত শিক্ষক। সেখানেই তাকে যৌন নির্যাতন করা হয় বলে পরিবারের দাবি। বাড়িতে ফিরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে বিষয়টি প্রকাশ্যে আসে। লিখিত অভিযোগ পাওয়ার পর থেকেই গঙ্গারামপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে। গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক শুভতোষ সরকার জানিয়েছেন, ” অভিযোগ জমা পড়েছে, তদন্ত চলছে। আইন অনুযায়ী অভিযুক্তের বিরুদ্ধে কঠোর থ্যবস্থা নেওয়া হবে। ” এদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, বিষয়টি তাঁর কাছে অত্যন্ত বেদনাদায়ক। অভিযুক্ত শিক্ষক অসুস্থতার কারণ দেখিয়ে সোমবার (৯ মার্চ ) স্কুলে উপস্থিত হননি। স্থানীয় বাসিন্দারা এবং ছাত্রীর পরিবার অভিযুক্তের ফাঁসি ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে সরব হয়েছেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa