- - -

ঘোড়াঘাটে বিএনপির উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প, করে উপকৃত হাজারো মানুষ।

Print News

ঘোড়াঘাটে বিএনপির উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প, করে উপকৃত হাজারো মানুষ

 

ঘোড়াঘাট পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের তত্ত্বাবধানে এবং ডাঃ এ জেড এম জাহিদ হোসেনের সার্বিক সহযোগিতায় ঘোড়াঘাটে অনুষ্ঠিত হয়েছে একটি ফ্রি মেডিক্যাল ক্যাম্প।

এ মেডিক্যাল ক্যাম্পে ঘোড়াঘাট পৌরসভাসহ আশেপাশের এলাকার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। অভিজ্ঞ ও দক্ষ চিকিৎসকদের মাধ্যমে রোগীদের ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী রোগীদের বিনামূল্যে ওষুধও সরবরাহ করা হয়। ক্যাম্পে শিশু, নারী ও বয়স্ক রোগীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। চিকিৎসা সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন সেবাগ্রহণকারীরা। অনেকেই বলেন, বর্তমান সময়ে এমন মানবিক উদ্যোগ সাধারণ মানুষের জন্য বড় স্বস্তির বিষয়।

এ বিষয়ে বিএনপির নেতারা বলেন, জনগণের পাশে দাঁড়ানোই জাতীয়তাবাদী দলের রাজনীতির মূল দর্শন। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে।

ডাঃ এ জেড এম জাহিদ হোসেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁর প্রত্যক্ষ সহযোগিতায় এই ফ্রি মেডিক্যাল ক্যাম্প বাস্তবায়িত হওয়ায় স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক ইতিবাচক সাড়া লক্ষ্য করা গেছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa