
ঘোড়াঘাটে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মহান মে দিবস পালন করলো পৌর ইজিবাইক ও মিশুক শ্রমিক সোসাইটি
দিনাজপুরের ঘোড়াঘাটে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে। শুক্রবার বিকেল ৫টায় ঘোড়াঘাট পৌর ইজিবাইক ও মিশুক মালিক-চালক শ্রমিক সোসাইটির উদ্যোগে এই দিবসটি পালন করা হয়।
দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি ঘোড়াঘাট বাস স্ট্যান্ড ও কালীতলাসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শ্রমিক অফিসের সামনে এসে শেষ হয়। পরবর্তীতে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
ঘোড়াঘাট জাতীয়তাবাদী পৌর শ্রমিকদলের সিনিয়র সভাপতি জনাব মোঃ মাহফুজুল হক মাহফুজ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ লাবু খাঁন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি সবুজ মিয়া, রোড সেক্রেটারি সুমন মিয়া , এবং সাংগঠনিক সম্পাদক মুহাদ্দেসসহ শ্রমিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ শ্রমিকবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা শ্রমিকদের ঐক্য বজায় রাখা এবং তাদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। সেই সাথে যেকোনো সমস্যায় শ্রমিকদের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ।
![]()









