
ঘোড়াঘাটে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
দিনাজপুরের ঘোড়াঘাট থানায় সদ্য যোগদানকারী অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুল হাসানের সাথে স্থানীয় সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২০ সেপ্টেম্বর) রাত ৯টায় থানা কার্যালয়ের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ঘোড়াঘাট থানা প্রেসক্লাবের সভাপতি ও চ্যানেল এস-এর উপজেলা প্রতিনিধি আনভিল বাপ্পির নেতৃত্বে সভায় প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদ ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় নবাগত ওসির সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় শেষে বক্তব্য রাখেন— ঘোড়াঘাট থানা প্রেসক্লাবের সভাপতি আনভিল বাপ্পি, সিনিয়র সহ-সভাপতি মোখলেছুর রহমান সওদাগর, সাধারণ সম্পাদক শাহ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক এবং সাংগঠনিক সম্পাদক সামসুল ইসলাম সামু প্রমুখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন— ঘোড়াঘাট থানা প্রেসক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক ও চ্যানেল ২১-টোয়েন্টি নিউজ-এর প্রতিনিধি শাহারুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক মীর হান্নান, কোষাধ্যক্ষ কাজী নাসির মুইদ, আইটি বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান এবং সাধারণ সদস্য কায়সার হাবিব পাপ্পু, সোহেল তানভির ও সাহাদত হোসেন।
মতবিনিময় সভায় এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশ ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করা হয়। নবাগত ওসি সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
![]()









