
ঘোড়াঘাটে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন
‘পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ঘোড়াঘাটে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ এপ্রিল) দুপুরে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে হাসপাতাল চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সোলাইমান মেহেদী হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীদের মধ্যে উল্লেখযোগ্যদের মধ্যে ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা. মাহতিরিমা সানি, মেডিকেল অফিসার মো. আহসান হাবীব, ডা. প্রিয়াঙ্কু কুণ্ডু, মেডিকেল অফিসার (হোমিও) শামীম হোসেন মাসুম, ইপিআই আজিজুল হক এবং স্বাস্থ্য পরিদর্শক বিমল চক্রবর্তীসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
![]()









